শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

নির্বাচন নিয়ে সন্ত্রাসী কার্যক্রম করলে সমান জবাব দেওয়া হবে : শেরপুরে জামায়াত আমির…

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

এবার নির্বাচন নিয়ে যদি কেউ সন্ত্রাস চালাতে চায় তাহলে তাদের সমান জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে জবাব দেয়ার আগে অবশ্যই প্রশাসনকে অবহিত করার বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি। আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে, শেরপুরে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি প্রচারণার জন্য আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে একথা বলেন তিনি

এদিকে শ্রীবরদী উপজেলার জামায়াত সেক্রেটারি রেজাউল নিহতের ঘটনা নিয়ে আমির বলেন,আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে একজন জামায়াত নেতাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। অবশ্য যারা হত্যা করেছেন তাদের জন্য এটি নতুন নয়। তারা নিজের দলেরই দুই সতাধিম মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যে রাজনীতি মানুষকে নিরাপত্তা দেয়ার নামে খুন করে এটা কেমন রেয়াজনীতি এমন প্রশ্নও করেন তিনি। এই হত্যা মামলার কোনও অগ্রগতি নেই বলেও অভিযোগ করেন তিনি।

নারীদের মা সম্বোধন করে জামায়াত আমির বলেন, মায়েদের বিভিন্ন জায়গায় অসম্মানিত করা হচ্ছে। যারা করছেন তারাও মায়ের সন্তান। তাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা আপনাদের মা, স্ত্রী, বোনকে সম্মান করতে শিখুন। নিজের পরিবারকে সম্মান করতে জানলে ৯ কোটি মাকে সম্মান করতে পারবেন। যারা নারীদের অসম্মান করে তারা অমানুষ। তিনি বলেন, নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে তাদের সমান জবাব দিবেন। তবে জবাব দেয়ার আগে অবশ্যই প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছেন না তাহলে আপনার জন্য তা প্রতিহত করা ওয়াজিব হয়ে যাবে। জামায়াত আমির বলেন, আমরা যুবকদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই। বৈষম্য, অন্যায় দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে দেশ দাঁড়িয়ে যাবে। সেদিন আমরা যুবকদের বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেবো। আর আমরা গিয়ে প্যাসেঞ্জার সিটে বসবো। যুবসমাজকে নিয়েই আগামীর নতুন বাংলাদেশ হবে।

নিজের হ্যাক হওয়া টুইটার অ্যাকাউন্ট নিয়ে বলেন, আমার এক্স হ্যান্ডেল হ্যাক করে নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। একটা দল দেখলাম হৈ হৈ রৈ রৈ করে মিছিল শুরু করে দিয়েছে। যারা মায়েদের সম্মান করতে জানে না তারা মিছিল শুরু করে দিলো। বোঝাই যাচ্ছে এটা কারা করেছে। একেবারে ইতর শ্রেণীর না হলে এই কাজ কেউ করতে পারে না। সাময়িকভাবে কোনও মা যদি ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন আমি তাদের কাছে ক্ষমা চাই। তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশের কোনও জেলা সরকারি মেডিকেল কলেজ থেকে বাদ পড়বে না। সারা বাংলাদেশকেই রেলওয়ে যোগাযোগের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews