শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

ফটিকছড়িতে নির্বাচনী ভোট কেন্দ্রের নিরাপত্তা সরঞ্জাম চুরি…

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

 

আর মাত্র নয় দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগেই চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ভোটকেন্দ্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মাইজভান্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০৫ নম্বর ভোটকেন্দ্র থেকে এনভিআরসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম চুরি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ভোরের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ হোসেন মুফ্তি জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল চারটায় নিয়মিত সময়েই বিদ্যালয় ছুটি হয়। এরপর শুক্র, শনি ও রোববার বিদ্যালয় বন্ধ ছিল। সোমবার সকালে বিদ্যালয়ে এসে তিনি একাধিক কক্ষের তালা ভাঙা দেখতে পান।

তিনি বলেন, “বিদ্যালয়ের ভেতরে ঢুকে দেখি, নির্বাচনী নিরাপত্তার জন্য সম্প্রতি স্থাপন করা সিসিটিভি ক্যামেরার এনভিআর, রাউটার ও মনিটর নেই। এছাড়া আইপিএস, ব্যাটারি, কম্পিউটারের মাউস ও কিবোর্ড, সাউন্ড বক্স, ব্যাংকের চেকবই, বিদ্যালয়ের ঘণ্টাসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। প্রয়োজনীয় নথিপত্রও তছনছ করা হয়েছে।”

ঘটনাটি তাৎক্ষণিকভাবে ফটিকছড়ি থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয় বলে জানান তিনি।

প্রধান শিক্ষক আরও দাবি করেন, দায়িত্বে থাকা সত্ত্বেও বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জোবায়ের অনুপস্থিত থাকায় এই চুরির ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “তিন দিন ধরে তিনি বিদ্যালয়ে ছিলেন না। তিনি চুরির দায় স্বীকার করেছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির ঘটনায় তার দায় এড়ানোর সুযোগ নেই।”

খবর পেয়ে ফটিকছড়ি থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ দিলে নিয়মিত মামলা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় সরঞ্জাম পুনরায় স্থাপন করে সিসিটিভি ক্যামেরা সচল করা হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews