1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ওসমান হাদী হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেফতার… বড় ভূমিকম্পের সংকায় বাংলাদেশ, আগাম প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের… সংঘাত বন্ধ করতে পাকিস্তানের সাথে আলোচনায় বসতে প্রস্তুত আফগানিস্তান… সাংবাদিক নাদিম হত্যার বিচার একটি দৃষ্টান্ত স্থাপন করবে : প্রতিমন্ত্রী মিল্লাত… নেক আমলের মতোই রমজানে নারীদের রান্নাও ইবাদতের সামিল… নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা… মোঃ সাহাবুদ্দীনকে অপসারণ করে নতুন করে রাষ্ট্রপতি নিয়োগে আইনী নোটিশ প্রদান… অবশেষে মেডিকেল কলেজ পেতে যাচ্ছে শেরপুর, প্রাথমিক পরিদর্শনে আগামী মঙ্গলবার শেরপুর আসছে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল… বিদায়ের পর যে কারনে সরকারের হস্তক্ষেপ কামনা করলেন লঙ্কান অধিনায়ক… শিক্ষা – বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী…

ফেনীতে বাজারে আগুন, দোকান পুড়ে ২ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি…

শেরপুর (সদর) প্রতিনিধি :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

ফেনীতে বাজারে আগুনে ১১টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে কোরাইশমুন্সি বাজারে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, আগুনের সূত্রপাত হয় বাজারের টু-স্টার হোটেলের গ্যাসের চুলা থেকে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে দাহ্য পণ্য ও বিপুল মালামাল থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সেনবাগ উপজেলা থেকে একটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রাও আগুন নেভাতে সহায়তা করেন।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদি, ইলেকট্রনিক্স ও গুদামঘর রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, নগদ অর্থ, আসবাবপত্র ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।

বাজারের মোল্লা স্টোরের মালিক কামাল উদ্দিন জানান, তার প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। রমজানকে সামনে রেখে এমন ক্ষতিতে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন এবং সরকারের সহযোগিতা কামনা করেছেন।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি গ্যাসের চুলা—তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

দীর্ঘদিন ধরে দাগনভূঞায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি থাকলেও তা বাস্তবায়িত হয়নি বলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট