1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তনু হত্যাকান্ডে ভূয়া রিপোর্ট প্রদান করা চিকিৎসকের দেশ ছেড়ে পালানোে চেষ্টা সন্ধার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির আভাস শেরপুরে নবাগত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের যোগদান শেরপুরের শ্রীবরর্দী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক জব্দ বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় সরকারের ধরনের রদবদল,চেয়ারম্যান ও ডিজি পদে নতুন নিয়োগ দেশের ৬ অঞ্চলে ব্যাপক ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর নৌ সতর্কতা সংকেত জারি ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্র শিবির নেতার পদত্যাগ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই আবুল-তাবুল বলছে জামায়াত : মির্জা ফখরুল

বিদায়ের পর যে কারনে সরকারের হস্তক্ষেপ কামনা করলেন লঙ্কান অধিনায়ক…

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে সবার আগে ছিটকে গেছে অন্যতম আয়োজক শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণের পর অনেকগুলো বিষয় নিয়েই কথা বলেছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তবে সবচেয়ে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন নেতিবাচক মানসিকতাকে। খুব বেশি নেতিবাচক মন্তব্য যে, মানসিক স্বাস্থ্যে ভীষণ প্রভাব ফেলে- সেটাই আঙুলে দিয়ে দেখাতে চেয়েছেন তিনি। তাছাড়া তার কাঠ গড়ায় ছিল বোলারবান্ধব উইকেট এবং প্রথম সারির খেলোয়াড়দের ফিটনেস সমস্যা। 

কলম্বোর খেত্তারামা স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকের সামনে ৬১ রানের বড় ব্যবধানে হারের পরই মূলত সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই সমর্থকদের তীব্র সমালোচনার মুখে ছিল দলটি। গত বছরের মাঝামাঝি থেকে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিকভাবে খারাপ ফলই সেই চাপ বাড়িয়েছিল। শানাকা তাই বাধ্য হয়ে বলেছেন, ‘আমরা বেশিরভাগ সময় যা দেখি-শুনি, তা নেতিবাচক। ক্রিকেটার হিসেবে ইতিবাচক থাকার চেষ্টা করি, কিন্তু বাইরে শুধু নেতিবাচকতা। এটা শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য বড় ক্ষতি। এটা আমাদের একমাত্র বড় খেলা। স্টেডিয়ামের বাইরে দেখবেন, কত মানুষ মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে আছে। অথচ অনেকে ম্যাচ না দেখেই কথা বলছে।’

এই বিশ্বকাপে জিম্বাবুয়ে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে টানা হারে বিদায় নেওয়ায় সমালোচনা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। অধিনায়কের মতে, পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, মানসিক স্বাস্থ্য রক্ষায় ও নেতিবাচকতা বন্ধে ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের সুরক্ষায় সরকারের হস্তক্ষেপও প্রয়োজন হতে পারে, ‘কেন এত নেতিবাচকতা ছড়ানো হবে? আমরা বিশ্বকাপ হেরেছি, কারণ জানি। সবারই উদ্বেগ আছে। কিন্তু সমাধানের চেয়ে নেতিবাচক কথাই বেশি সামনে আসছে। আমরা খেলবো, চলে যাবো। কিন্তু যারা ভবিষ্যতে আসবে, তাদের মানসিক স্বাস্থ্যের জন্য সরকার যদি এটা থামাতে পারে, সেটাই ভালো।’

খেত্তারামার উইকেট পড়তে ভুল হয়েছে বলেও স্বীকার করেন শানাকা। তাদের প্রত্যাশার চেয়ে অনেক আগে থেকেই স্পিন ভূমিকা রেখেছে। যে কারণে নিউজিল্যান্ডের স্পিনারদের বিপক্ষে ছয় উইকেট হারিয়ে ৮ উইকেটে ১০৭ রানে থামে শ্রীলঙ্কা।

সামগ্রিকভাবে বিশ্বকাপে শ্রীলঙ্কা যে উইকেটে খেলেছে, সেগুলো আরও ব্যাটিং-সহায়ক হতে পারতো বলেও মনে করেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগেই লঙ্কান পিচের স্পিন-সহায়ক চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন শানাকা, ‘আমি বলেছিলাম, ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট আশা করছি। আমাদের সেরা ব্যাটাররা এখানে আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো স্ট্রাইক রেট ও সামর্থ্য দেখে খেলোয়াড় বাছাই করা হয়েছে। কাউকে জোর করে আনা হয়নি। কখনও আমরা কাঙ্ক্ষিত কন্ডিশন পাই না, অপ্রত্যাশিতভাবে হেরে যাই। যা হয়েছে, তাতে আমরা খুবই হতাশ।’

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট