শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

সংঘাত বন্ধ করতে পাকিস্তানের সাথে আলোচনায় বসতে প্রস্তুত আফগানিস্তান…

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

 

আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে পাকিস্তান বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। তবে এতকিছু পরও দেশটির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আফগানিস্তানের তালেবান। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, সংঘাত বন্ধ করতে তালেবান নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত। আফগানিস্তানের ইসলামিক আমিরাত সবসময় আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে চেয়েছে, এখনও আমরা আলোচনার মাধ্যমেই বিষয়টি মীমাংসা করতে চাই।

শুক্রবার পাকিস্তান দেশটির বেশ কয়েকটি শহরে হামলা চালায়। এমনকি সীমান্ত এলাকাতেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। এতে উভয় পক্ষই ব্যাপক হতাহতের দাবি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একে ‘সর্বাত্মক যুদ্ধ’ আখ্যা দিয়ে এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, এখন দুদেশের মধ্যে প্রকাশ্য যুদ্ধ চলছে। এদিকে, এখন পর্যন্ত পাকিস্তানের অপারেশন গজব লিল–হক–এ ২৯৭ তালেবানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আর অভিযানে আহত হয়েছেন অন্তত সাড়ে ৪০০ জন।

আজ সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানিয়েছেন, আরিয়ানা কমপ্লেক্সে নতুন করে তালেবানের আরও আটটি চেকপোস্ট উড়িয়ে দিয়েছে তাদের সেনারা। ধ্বংস করেছে ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান। ইসলামাবাদের দাবি, চেকপোস্টগুলো থেকে পালিয়েছে বহু তালেবান যোদ্ধা। এ পর্যন্ত ২৯টি স্থানে হয়েছে বিমান হামলা। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নুতে ড্রোন হামলায় আহত হয়েছে ৫ জন। কাবুলের দাবি, এ পর্যন্ত পাকিস্তানের ৫৫ সেনা নিহত হয়েছে তাদের হামলায়।

চলমান পাক–আফগান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। দু‘পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা ও বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ। আর মানবিক পরিস্থিতি বিবেচনা করে দু‘পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল। দুই দেশের সংঘাতের প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কাও জানায়। সূত্র: রয়টার্স ও আল জাজিরা

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews