1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তনু হত্যাকান্ডে ভূয়া রিপোর্ট প্রদান করা চিকিৎসকের দেশ ছেড়ে পালানোে চেষ্টা সন্ধার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির আভাস শেরপুরে নবাগত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের যোগদান শেরপুরের শ্রীবরর্দী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক জব্দ বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় সরকারের ধরনের রদবদল,চেয়ারম্যান ও ডিজি পদে নতুন নিয়োগ দেশের ৬ অঞ্চলে ব্যাপক ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর নৌ সতর্কতা সংকেত জারি ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্র শিবির নেতার পদত্যাগ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই আবুল-তাবুল বলছে জামায়াত : মির্জা ফখরুল

শেরপুরে নবাগত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের যোগদান

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুরের নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন এ, কে, এম জহিরুল ইসলাম। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে নবাগত পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণের পূর্বে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা। পরে নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন।

পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান ও আনুষ্ঠানিকভাবে স্বীয় দায়িত্বভার হস্তান্তর সম্পন্ন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার জহিরুল ইসলাম ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি  চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান।

তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি জেলায় যোগদানের পূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

সূত্র : শেরপুর টাইমস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট