শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৩ জেলার ১০ নদীর পানি

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :  এবার উত্তর পূর্বাঞ্চলের হাওর বেসিনের ৩টি জেলার ৫টি নদীর ৬টি স্টেশন প্রাক–মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার (২ মে) সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়া নদীগুলো হচ্ছে—সুনামগঞ্জ জেলার নলজুর নদী ৮ সেমি বৃদ্ধি পেয়ে ১১ সেমি ওপরে (জগন্নাথপুর); নেত্রকোনা জেলার ভুগাই–কংশ নদী ৫ সেমি হ্রাস পেয়ে ১০৫ সেন্টিমিটার ওপরে (জারিয়াজঞ্জাইল), সোমেশ্বরী নদী ৭ সেমি হ্রাস পেয়ে ৭৪ সেন্টিমিটার উপরে (কলমাকান্দা), মগরা নদী ৫ সেমি বৃদ্ধি পেয়ে ৮২ সেন্টিমিটার ওপরে (নেত্রকোনা), মগরা নদী ৪ সেমি বৃদ্ধি পেয়ে ২৮ সেন্টিমিটার ওপরে (আটপারা); এ ছাড়া হবিগঞ্জ জেলার সুতাং নদী ২ সেমি হ্রাস পেয়ে ৩৬ সেন্টিমিটার ওপরে (সুতাং রেল–ব্রিজ) প্রবাহিত হচ্ছে।

পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি–ভারী বৃষ্টিপাত পরীলক্ষিত হয়েছে। সিলেট জেলার সিলেটে ৬৩ মিলিমিটার, লাটুতে ৭৪ মিলিমিটার, সুনামগঞ্জের দিরাইতে ১২৪ মিলিমিটার, মৌলভীবাজারের কমলগঞ্জে ৬০ মিলিমিটার, শ্রীমঙ্গলে ১৪৯ মিলিমিটার, ও শেরপুর–সিলেটে ৫২ মিলিমিটার  বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীসমূহের পানির সমতল ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে অত্যন্ত ধীরগতিতে বাড়ছে।

ভারতের বিশেষ ‍বুলেটিন অনুযায়ী মেঘালয়–আসামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরীলক্ষিত হয়েছে। আসামের সিলচরে ৩২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চেরাপুঞ্জিতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews