শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা,” এ স্লোগানকে সামনে রেখে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারা দেশের ন্যায় শেরপুরেও নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ মে) বিকেল ৪ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ফুটবল খেলায় বালক ও বালিকা পৃথক দুটি গ্রুপে শেরপুর জেলার ঝিনাইগাতী এবং শ্রীবরদী উপজেলা দল অংশ নেয়।  এর আগে সিলেট জেলা স্টেডিয়ামে ভার্চুয়ালী নতুন কুঁড়ি স্পোর্টস উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেরপুরে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সাংসদ হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা পুলিশ সুপার এ কে এম জহুরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর আখের মুহম্মদ জয়, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, টুর্নামেন্ট সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র সরকার, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ানসহ জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী, সাবেক খেলোয়ারবৃন্দ ও সূধী মহল উপস্থিত ছিলেন।

আগামী ১০ মে পর্যন্ত ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট সহ মোট ৮টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ আটটি ইভেন্টে শেরপুর পৌরসভা ও জেলার ৫টি উপজেলা দলসহ ৬টি দলে ১৪৪ জন করে মোট ৮৬৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews