শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

নকলায় কলা বাগানে গাঁজার চাষ, ৬ গাছ সহ আটক ১

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : শেরপুরের নকলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে কলাবাগানে গাঁজার চাষের অভিযোগে সুরত আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) রাতে নকলা পৌরসভার কলাপাড়া পূর্বপাড়া মহল্লায় নকলা থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মাইন উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, অভিযানকালে তার কলাবাগান থেকে ছোট-বড় মিলিয়ে ৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন প্রায় সাড়ে ৩ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, সুরত আলী দীর্ঘদিন ধরে কলা চাষের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং গাঁজার গাছগুলো জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ মে) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নকলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews