শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়ারি গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মো. এরশাদ আলী (৩২) নামে এক অনলাইন জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। ৪ মে সোমবার রাতে শহরের আখেরমামুদ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এরশাদ পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেলে তাকে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে শেরপুর শহরের আখেরমামুদ বাজারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওইসময় মো. বাবুল মিয়ার চায়ের দোকানের ভেতর থেকে এরশাদ আলীকে একটি স্মার্ট ফোনসহ আটক করা হয়।

এ ব্যাপারে ডিবির পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান জানান, এরশাদ আলীর মোবাইল ফোনে অনলাইনের মাধ্যমে জুয়া খেলায় অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে এরশাদ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। অনলাইন জুয়া বন্ধে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews