শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

শেরপুর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : শেরপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ৩৯৩ বোতল অবৈধ মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ( রোববার ( ১৭ মে ) সকালে এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম বিওপি ও কড়াইতলী বিওপির টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

এসময় উপজেলার সন্ধাকুড়ার থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৩৯৩ বোতল অবৈধ মদ জব্দ হয়। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৮৯ হাজার ৫শ টাকা বলে জানায় বিজিবি।

এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, মাদকের চোরাচালান রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা  জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যে-কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews