শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

ইসরায়েলে দফায় দফায় হামলা চালাচ্ছে হিজবুল্লাহ্

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ১৯টি হামলা চালানো হয়েছে।

রোববার (১৭ মে) প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হিজবুল্লাহ জানায়, গত ২৪ ঘণ্টায় তারা লেবাননের সীমান্তঘেঁষা দখলকৃত অঞ্চলে এবং দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে ইসরায়েলি অবস্থান, সেনা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান ও সামরিক সম্পদের বিরুদ্ধে ‘ভারী ও ধারাবাহিক সামরিক অভিযান’ চালানো হয়েছে। অভিযানে ড্রোন হামলা, ভারী কামান থেকে গোলাবর্ষণ এবং বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের মতো কৌশল ব্যবহার করা হয়েছে।

গোষ্ঠীটি বলেছে, যোদ্ধারা বিস্ফোরকবোঝাই ড্রোন ও আক্রমণাত্মক কোয়াডকপ্টার ব্যবহার করে ইসরায়েলি সামরিক বাহিনীর লজিস্টিক সরঞ্জামের ওপর ‘নির্ভুল ও প্রাণঘাতী হামলা’ চালিয়েছে।

ভোরে প্রকাশিত আরেকটি পৃথক বিবৃতিতে সংগঠনটি জানায়, যোদ্ধারা দক্ষিণ লেবাননের আল-বাইয়াদ পৌর এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর একটি কমান্ড সদর দপ্তরে দুটি আক্রমণাত্মক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের রাশাফ এলাকা থেকে হাদাথার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা ইসরায়েলি সেনাবাহিনীর চতুর্থ একটি বুলডোজারের বিরুদ্ধে পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীও তাদের সামরিক অবস্থানের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে।

এদিকে ইসরায়েলও লেবাননে হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি হামলায় আল-মারওয়ানিয়াহ, কাওথারিয়েহ আল-সাইয়্যাদ, কাকাআইয়েত এল-স্নোবার, দেইর কানুন রাস আল-আইন, ঘাসসানিয়াহ, বাইসারিয়াহ ও তেফাহতাসহ কয়েকটি এলাকা লক্ষ্যবস্তু হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এসব হামলার লক্ষ্য ছিল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক স্থাপনা। তবে স্থানীয় সূত্রগুলো এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, আবাসিক এলাকাগুলোতে হামলা চালানো হয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী সাইদা ও নাবাতিয়েহ জেলার নয়টি গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে সরে যেতে নির্দেশ দিয়েছে। তারা ওই এলাকায় হিজবুল্লাহর বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews