শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রস্তুুত ইসি : মাছউদ

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। শনিবার (৬ জুন) ঢাকা মেইলকে তিনি বলেন, জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ও বিধি সংশোধনের সব কাজ শেষ হবে। নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রস্তুত আছি।

কোন প্রতিষ্ঠান দিয়ে নির্বাচন শুরু করতে চান—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ। কারণ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপজেলা বা জেলা পরিষদের কমিটিতে সদস্য থাকেন। আবার জেলা পরিষদ নির্বাচনে তাঁরাই ভোট দেন। কাজেই আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচন করব। পাশাপাশি পৌরসভার নির্বাচনও করতে পারি।

জানা গেছে, দেশে মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮১টি। এর মধ্যে চলতি বছর নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৭৫৫টি এবং আগামী বছরে আরও ৩৪৯টি। এ ছাড়া বর্তমানে ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা, ১২টি সিটি করপোরেশন ও ৬১টি জেলা পরিষদ নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।

এদিকে সরকার বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার অনুমোদন দেওয়ায় দেশে সিটি করপোরেশনের সংখ্যা ১৩টিতে উন্নীত হবে। একই সঙ্গে নতুন পাঁচটি উপজেলা অনুমোদন করায় উপজেলার সংখ্যা বেড়ে ৫০০ হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews