শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

শেরপুরে “শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 


ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে “শান্তি-শৃঙ্খলা উন্নয়নে ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল ১৫ ঘটিকায় শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।

​শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা দেশের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবসমাজের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
যুবসমাজকে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমেই একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করে সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

​উক্ত আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews