শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

আরও উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত, নয়াদিল্লি বৈঠকও ব্যার্থ

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলাকালেই দুই দেশের সীমান্তজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

পুশইন, সীমান্ত হত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে জোরপূর্বক মানুষ বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে এসব চেষ্টা ব্যর্থ হয়েছে। কয়েকটি সীমান্ত পয়েন্টে দুই বাহিনীর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিও সৃষ্টি হয়।

এদিকে নয়াদিল্লিতে অনুষ্ঠিত চার দিনব্যাপী ৫৭তম ডিজি পর্যায়ের সীমান্ত সম্মেলনে পুশইন, সীমান্ত হত্যা, চোরাচালান ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে পুশইনকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী উল্লেখ করে তা বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি সীমান্তে প্রাণহানি শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য ভারতের পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews