1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তনু হত্যাকান্ডে ভূয়া রিপোর্ট প্রদান করা চিকিৎসকের দেশ ছেড়ে পালানোে চেষ্টা সন্ধার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির আভাস শেরপুরে নবাগত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের যোগদান শেরপুরের শ্রীবরর্দী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক জব্দ বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় সরকারের ধরনের রদবদল,চেয়ারম্যান ও ডিজি পদে নতুন নিয়োগ দেশের ৬ অঞ্চলে ব্যাপক ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর নৌ সতর্কতা সংকেত জারি ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্র শিবির নেতার পদত্যাগ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই আবুল-তাবুল বলছে জামায়াত : মির্জা ফখরুল

ইসির আপিল শুনানী কক্ষে ব্যাপক হট্টগোল, আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ…

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

 

নির্বাচন কমিশনে (ইসি) সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানিকালে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি চলাকালীন বিরতির সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা গেছে, দ্বৈত নাগরিকত্ব নিয়ে মানিকগঞ্জ-৩ আসনের বৈধ প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিলের শুনানি চলাকালে এই হট্টগোল হয়।

দ্বৈত নাগরিকত্ব নিয়ে উপস্থিত সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবীদের ব্যাখ্যা চান ইসি। এ সময় তারা ব্যাখ্যাও দিতে থাকেন। ব্যাখ্যা গ্রহণের শেষ দিকে আপিল শুনানি দুপুরে আধা ঘণ্টার জন্য বিরতি দেয় কমিশন। সিইসির নেতৃত্বে পুরো কমিশন আসন ত্যাগ করার পরপর মঞ্চের সামনে আপিলের পক্ষে-বিপক্ষের আইনজীবীরা জড়ো হতে থাকেন। এ সময় তারা বাদানুবাদে জড়িয়ে পড়েন।

এ জটলার মধ্যে উপস্থিত থাকা ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু সেখানে উপস্থিত বিরোধীর উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন (দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে মিন্টুর মনোনয়নপত্র বাতিলের শুনানি ছিল)।

এ সময় অন্য এক আপিলের শুনানির জন্য অডিটোরিয়ামে উপস্থিত কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তিনি, আব্দুল মিন্টুর ক্ষোভ প্রকাশ নিয়ে আপত্তি তোলেন। সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

এ সময় আব্দুল আউয়াল মিন্টুকে আইনজীবীরা সরিয়ে নিলে ছেলে তাবিথ আউয়াল হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা আশা করি, ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করবেন না।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট