শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

রাজশাহীতে জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন তারেক রহমান…

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

 

রাজশাহীর নির্বাচনি জনসভায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে নামেন। জনসভা মঞ্চে যান ১টা ৫১ মিনিটে।

দলের প্রধান হিসেবে এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। এর আগে ২০০৪ সালে তিনি রাজশাহী এসেছিলেন।

বিমানবন্দরে নামার পর কড়া নিরাপত্তার ভেতর দিয়ে তাকে আমচত্বর-সিটিহাট-তেরোখাদিয়া-লক্ষ্মীপুর-সিঅ্যান্ডবি-সার্কিট হাউস হয়ে মাদ্রাসা ময়দানের সামনে দিয়ে হজরত শাহ মখদুম (র.)-এর মাজারে নিয়ে যাওয়া হয়। মাজার জিয়ারতের পর দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে তিনি মাদ্রাসা মাঠে জনসভাস্থলে যান।

বিএনপি চেয়ারম্যানের এই নির্বাচনি জনসভা উপলক্ষে মাদ্রাসা মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আশপাশের এলাকাতেও বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন। এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগর ছাড়াও নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীরা এসেছেন।

রাজশাহীর জনসভা শেষ করে তারেক রহমান নওগাঁ যাবেন। নওগাঁর জনসভায় বক্তব্য দেওয়ার পর বগুড়ায় যাবেন। রাতে সেখানে নিজের নির্বাচনি এলাকায় আরও একটি জনসভায় বক্তব্য দেবেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews