1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ওসমান হাদী হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেফতার… বড় ভূমিকম্পের সংকায় বাংলাদেশ, আগাম প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের… সংঘাত বন্ধ করতে পাকিস্তানের সাথে আলোচনায় বসতে প্রস্তুত আফগানিস্তান… সাংবাদিক নাদিম হত্যার বিচার একটি দৃষ্টান্ত স্থাপন করবে : প্রতিমন্ত্রী মিল্লাত… নেক আমলের মতোই রমজানে নারীদের রান্নাও ইবাদতের সামিল… নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা… মোঃ সাহাবুদ্দীনকে অপসারণ করে নতুন করে রাষ্ট্রপতি নিয়োগে আইনী নোটিশ প্রদান… অবশেষে মেডিকেল কলেজ পেতে যাচ্ছে শেরপুর, প্রাথমিক পরিদর্শনে আগামী মঙ্গলবার শেরপুর আসছে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল… বিদায়ের পর যে কারনে সরকারের হস্তক্ষেপ কামনা করলেন লঙ্কান অধিনায়ক… শিক্ষা – বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী…

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন, এবার কোন দাযিত্বে কে…

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরা এবং ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ কমিটিও গঠন করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে নেতাদের পরামর্শক্রমে এ কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন।

নতুন কমিটিতে চারজন নায়েবে আমির এবং সাতজনকে সহকারী সেক্রেটারি জেনারেল করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ঢাকাসহ সারাদেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালকও নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এই কমিটির মেয়াদ ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

জানা গেছে, গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমান জামায়াতের আমির নির্বাচিত হওয়ার প্রায় তিন মাস পর এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হলো। ভার্চুয়াল বৈঠকে তিনি কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যদের সঙ্গে পরামর্শ করে নতুন দায়িত্বশীলদের নির্বাচিত করেন এবং তাদের শপথ পড়ান।

নতুন কমিটিতে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং মাওলানা আ ন ম শামসুল ইসলাম। সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। পাশাপাশি পাঁচ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে, যার প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে মাওলানা এটিএম মাছুমকে।

এদিকে, ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য এবং ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরায় ১৭ জন নারী সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলের সাংগঠনিক কাঠামোয় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ইঙ্গিত দেয়।

সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে দেশের ১৪টি অঞ্চলের জন্য পৃথক পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরের পরিচালক হয়েছেন মিয়া গোলাম পরওয়ার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলেও দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে দলীয় কার্যক্রম পরিচালিত হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট