শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

জামায়াত নেতা হত্যা মামলায় সাংসদ মাহমুদুল হক রুবেল-সহ ৪০ জনের জামিন….

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :  জামায়াত নেতার স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে শেরপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহুরুল কবির এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। এর আগে এই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অভিযুক্তরা।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী এক অনুষ্ঠানে বসা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হন জামায়াত নেতা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ওই ঘটনায় ৩১ জানুয়ারি নিহতের স্ত্রী মারজিয়া বাদী হয়ে মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা করেন। মামলায় ২৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছিল।

গত ৯ এপ্রিল অনুষ্ঠিত উপ-নির্বাচনে মাহমুদুল হক রুবেল জয়ী হন এবং ১২ এপ্রিল সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews