শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

পুলিশের ১৭ উর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

রবিবার (০৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।

অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ ও মো. রফিকুল হাসান গণি ও রখফার সুলতানা খানম, সিআইডির ডিআইজি মো. হাবিবুর রহমান ও মো. মজিদ আলী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর ও কাজী জিয়া উদ্দিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট মো. হায়দার আলী খান, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মো. মাহবুব রহমান ভূইয়া, পিটিসি রংপুরের কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন, নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান, রেলওয়ে পুলিশের ডিআইজি মো. গোলাম রউফ খান, রেলওয়ে পুলিশের এসপি ফারহাত আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। সেই সঙ্গে বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন এসকল কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ একযোগে পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews