শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

শেরপুরে টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে পুলিশ লাইন্সে মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠিত শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এর সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা নবারুণ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত লিখিত পরীক্ষায় শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব এ, কে, এম জহিরুল ইসলাম সরেজমিন পরীক্ষার হল পরিদর্শন ও সার্বিক কার্যক্রম তদারকি করেন।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-সহ টিআরসি নিয়োগ কার্যক্রমের সাথে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আগামী ১৮ মে ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ৯ ঘটিকায় লিখিত পরীক্ষা’র ফলাফল শেরপুর জেলা পুলিশ লাইন্সে মাঠে প্রকাশ করা হবে। সেই সাথে উত্তীর্ণ প্রার্থীদের সকাল ১০ ঘটিকা হতে মনস্তাত্ত্বিক ও মৌখিক অনুষ্ঠিত হবে। পরবর্তীতে প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews