শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ফেরার পথে সাবেক ডিজি সাব্বির বিন শামস গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দহগ্রাম সীমান্ত এলাকা দিয়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয় যে, তিনি সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সাব্বির বিন শামস এবং তিনি ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেছেন।

পুলিশ জানায়, আটকের সময় সাব্বির বিন শামসের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে মোট ৭টি পাসপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে দুটি ছিল কূটনৈতিক (Diplomatic) পাসপোর্ট। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনগত প্রক্রিয়া ও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রাতেই তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তিনি চুক্তিভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার হিসেবেও তিনি কর্মরত ছিলেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

“দহগ্রাম সীমান্ত হয়ে অবৈধভাবে দেশে প্রবেশের পর সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আমরা তাকে আটক করে হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।” এমনটাই বলছিলেন মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার, লালমনিরহাট।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, দহগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া দুদকের মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে কিনা সে বিষয়েও আইনগত যাচাই-বাছাই চলছে। বর্তমানে তিনি লালমনিরহাট জেলা ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে রয়েছেন। রোববার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews