শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

ইসলামী দল গুলোকে ১১ দলীয় জোট থেকে বেরিয়ে আসার আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের…

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

 

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে অন্যান্য ইসলামী দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত দলীয় সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।  

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজি আতাউর রহমান বলেন, ‘জামায়াত শরিয়াহ আইনে রাষ্ট্র পরিচালনা নীতি থেকে সরে এসেছে। তাই ১১ দলীয় জোট থেকে অন্যান্য ইসলামী দলগুলোকেও বেরিয়ে আসার আহ্বান জানাই।’

গাজি আতাউর রহমান আরও বলেন, ‘জামায়াত–বিএনপি সমঝোতায় নিজেদের মধ্যে ভাগাভাগি নির্বাচন করছে। আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি না শঙ্কা দেখছে ইসলামি আন্দোলন।’

২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে চরমোনাই পীর নেতৃত্বাধীন এই দলটির মুখপাত্র বলেন, ‘বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা করবে না ইসলামী আন্দোলন। আসনগুলোতে যাদের সাথে আদর্শিক মিল আছে তাদের সমর্থন করবে আমাদের দল। ইসলামের আদর্শ থেকে ইসলামী আন্দোলন বিচ্যুত হতে পারে না।’

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews