1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তনু হত্যাকান্ডে ভূয়া রিপোর্ট প্রদান করা চিকিৎসকের দেশ ছেড়ে পালানোে চেষ্টা সন্ধার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির আভাস শেরপুরে নবাগত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের যোগদান শেরপুরের শ্রীবরর্দী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক জব্দ বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় সরকারের ধরনের রদবদল,চেয়ারম্যান ও ডিজি পদে নতুন নিয়োগ দেশের ৬ অঞ্চলে ব্যাপক ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর নৌ সতর্কতা সংকেত জারি ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্র শিবির নেতার পদত্যাগ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই আবুল-তাবুল বলছে জামায়াত : মির্জা ফখরুল

মেহেরপুরে জেলা জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

 

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত ব্যক্তিগত নোহা মাইক্রোবাস থেকে ধারালো চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিন কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।

আটককৃতরা হলেন—সেলিম রেজা (২৭), যিনি জেলা জামায়াত কর্মী; জেলা জামায়াতে ইসলামীর আমিরের ফেসবুক পেজের অ্যাডমিন শাহারুল ইসলাম এবং গাড়িচালক ইজারুল হক।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় তাঁদের আটক করা হয়।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম রানা জানান, যৌথ বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে সব ধরনের যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এ সময় একটি সাদা রঙের নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৯-৪১৪৬) তল্লাশি করলে গাড়ির ভেতর থেকে ৩টি ফোল্ডেবল স্টিক, ১টি বিদেশি কুড়াল, ১টি ইলেকট্রিক শকার, ১টি প্লাস, ৩টি ওয়াকিটকি, ৪টি চার্জার ও ১টি হ্যান্ডমাইক উদ্ধার করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত সরঞ্জাম ও মাইক্রোবাসটি জব্দ করা হয়।

উল্লেখ্য, গতকাল রবিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান মেহেরপুর সফরে আসার প্রেক্ষাপটে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট