শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

জাকসু ভিপি জিতু যোগ দিলেন বিএনপিতে…

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় তার সঙ্গে জাকসুর কয়েকটি হল সংসদের প্রতিনিধিও ছাত্রদলে যোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তহিদুর রহমান আওয়ালসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতারা।

ছাত্রদলে যোগ দেওয়া হল সংসদের সদস্যদের মধ্যে রয়েছেন—নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, এ এফ এম কামাল উদ্দীন হলের ভিপি জি এম এম রায়হান কবির, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বণিক, নওয়াব ফয়জুন্নেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারজানা রিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শারিয়ান নাজিম রিয়াদ, শহিদ রফিক-জব্বার হলের জিএস শরিফুল ইসলাম এবং শহিদ সালাম-বরকত হলের ভিপি মারুফ হাসান। সংবাদ সম্মেলনে অনুপস্থিত থাকলেও এর আগে ছাত্রদলে যোগ দিয়েছেন শহিদ সালাম-বরকত হলের জিএস মাসুদ রানা এবং এ এফ এম কামাল উদ্দীন হলের এজিএস রিপন মণ্ডল।

আবদুর রশিদ জিতুর বিএনপিতে যোগদান পর্বটি সঞ্চালনা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রতিবন্ধকতা, ষড়যন্ত্র ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে এসব নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোথাও ব্যালট পেপার জালিয়াতির ঘটনাও ঘটেছে। তারপরও জাতীয়তাবাদী ছাত্রদল ২১ শতকের উপযোগী মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণের লক্ষ্যে সব ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রত্যাশিত ফলাফল হয়তো সব জায়গায় অর্জিত হয়নি, কিন্তু শিক্ষার্থীদের অধিকার রক্ষার এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে আমরা সবসময় ইতিবাচক ভূমিকা রেখেছি।’

স্বাগত বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, বাংলাদেশ বর্তমানে একটি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত ঐতিহাসিক ছাত্র সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে ভিপি পদে নির্বাচিত হই। আমি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের চেতনাকে যে দল ধারণ করে সেই দলের সাথে ভবিষ্যতে রাজনীতি করার অঙ্গীকার করেছিলাম। আমি বিশ্বাস করি, বিএনপি এই চেতনাগুলোকে ধারণ করে এবং একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বিএনপির কোনো বিকল্প নেই। বাংলাদেশপন্থী রাজনীতি এবং দেশের ভাগ্য পরিবর্তনের সংগ্রাম একমাত্র বিএনপির মাধ্যমেই সম্ভব।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে তিন হাজার ৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন আব্দুর রশিদ জিতু। তিনি ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল থেকে নির্বাচন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews