1. live@www.sherpurinsight.online : - : -
  2. info@www.sherpurinsight.online : - :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আরও উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত, নয়াদিল্লি বৈঠকও ব্যার্থ সাবেক আইজিপি বেনজির আহমেদ আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ জামালপুর সীমান্তে ভারতীয়-বাংলাদেশীদের ইট পাটকেল ছুড়াছুড়ি, উত্তেজনা চরমে শেরপুরে “শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে শিক্ষার্থী সাইফ হত্যা মামলার আসামীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম, সড়ক অবরোধ শেরপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কোন স্থানে সর্বাধিক উপযুক্ত বিসিবির সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল হাসপাতাল নিজেই আজ আইসিইউতে বলে সংসদে মন্তব্য করলেন ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা লালমনিরহাটে পুশইনের চেষ্টা, লাঠিসোঁটা নিয়ে বিএসএফ কে ধাওয়া দিল এলাকাবাসী

জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই আবুল-তাবুল বলছে জামায়াত : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : এবার নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই জামায়াতে ইসলামী এখন ‘আবোল–তাবোল’ বলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ক্ষমতায় এসেছে—জামায়াত আমিরের এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমিরের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে ক্ষমতায় এসেছে। জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না। তাদের অতীত ইতিহাস জাতি জানে বলেই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আর সেই হাতাশা থেকেই তারা এখন মিথ্যাচার করছে। তিনি আরও বলেন, দেশে আবারও বিভেদ ও ধুম্রজাল সৃষ্টি করে ফ্যাসিস্ট শাসনের পাঁয়তারা চলছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী ভিন্নভাবে দেশকে স্বৈরশাসনের দিকে নিয়ে যেতে চায়। আগামীতে এই অপশক্তিকে রাজনৈতিকভাবে কীভাবে নির্মূল করা যায়, সেই লক্ষেই কাজ করার আহবান জানান তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি শক্তি নির্বাচনের আগে থেকেই দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।  তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটি দল দীর্ঘ দিন ধরে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তারা আবারও দেশে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তবে দেশের সচেতন জনগণই তাদের প্রতিহত করবে।

ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে একটি চক্র কাজ করছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের অপরাজনীতি পরিহার করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। একটি শক্তি ছাত্র রাজনীতিকে ব্যবহার করে অস্থিরতা তৈরির যে চেষ্টা করছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট