শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

৭১ এর জামায়াত আর বর্তমান জামায়াত এক নয় : মিয়া গোলাম পরওয়ার

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একাত্তরের জামায়াত এবং বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামি-র মধ্যে পার্থক্য রয়েছে। সময়ের প্রয়োজনে দলটির গঠনতন্ত্র একাধিকবার সংশোধন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বর্তমান গঠনতন্ত্রে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজিত শ্রমিক সমাবেশ শেষে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গঠনতন্ত্রে এত পরিবর্তনের পরও একটি মহল পুরোনো বিতর্ককে সচেতনভাবে জিইয়ে রাখতে চায়। তার মতে, এ ধরনের বিতর্ক টিকিয়ে রাখা দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার প্রকাশ নয়; বরং এটি জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ হতে পারে। তিনি বলেন, দেশের স্বার্থে এসব বিতর্কের দ্রুত সমাধান প্রয়োজন।

নতুন প্রজন্মের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের সামনে একটি ঐক্যবদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐক্যের ওপর জোর দিতে হবে।

এ সময় তিনি আরও বলেন, দলটির আমিরের উদ্ধৃতি দিয়ে— ইতিহাস নিয়ে পড়ে থাকলে নতুন ইতিহাস রচনা সম্ভব নয়। তিনি দাবি করেন, বর্তমান সংসদের অনেক সদস্যই স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন, তাই তাদের ‘স্বাধীনতাবিরোধী’ আখ্যা দেওয়া হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায় না।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews