শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

চট্টগ্রামে রেস্টুরেন্টে ছাত্রলীগের গোপন বৈঠক, গ্রেফতার ১৪

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় এক রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ মে) রাত ৯টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার এক রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, ‘তায়েফ’ নামের এক রেস্টুরেন্টে তারা গোপন বৈঠক করছিলেন। আগে থেকেই নজরদারিতে থাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল নগরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে একাধিক মিছিল হয়। কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড ও কর্ণফুলী মার্কেট এলাকায় এসব মিছিল হয়। এর আগে অনন্যা আবাসিক এলাকা ও আউটার রিংরোডসহ কয়েকটি নির্জন স্থানে মিছিল করে সেগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এসব ঘটনার পর থেকে পুলিশ নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় রোববার রাতে গোপন বৈঠকে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews