শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

শেরপুরে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : শেরপুরে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‍্যাব। মঙ্গলবার রাতে ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও নতুন সড়ক বাজারে ওই অভিযান পরিচালনা করে র‍্যাব।

বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন, র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।

র‍্যাব জানায়, মঙ্গলবার রাতে র‍্যাব-১৪ এর  একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও নতুন সড়ক বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ২৬০ পিস ট্যাপেন্টাডল (ব্যথানাশক)। ট্যাবলেটসহ রাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে  রাজু জানিয়েছেন,  দীর্ঘদিন থেকে সে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সংগ্রহ করে। শেরপুর জেলাসহ আশেপাশে এলাকায় বিক্রি করে আসছিল। পরে উদ্ধারকৃত আলামত এবং মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আমিনুল ইসলাম জানান, থানায় একটি মামলা রজু হয়েছে এবং দুপুরে তাকে আদালতে প্রেরন করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews