শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর ব্রাজিল–জাপানের লড়াইয়ে শেষ হাসি কার..? পরিসংখ্যান কি বলছে…? শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরন ও শিক্ষা উপকরন বিতরণ শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের মাদকবিরোধী র‍্যালি শেরপুর পৌরসভার প্রায় ৭১ কোটির টাকার বাজেট ঘোষণা শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, ক্ষোভে ফুঁসছে নেতানিয়া’হু ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো আরব আমিরাত শ্রীবরর্দীর ঢেউপা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি রুবেল ও জেলা প্রশাসক ৫-১ গোলের ব্যবধানে জয়ের পর বিশ্বকাপে ৫-১ গোলের ব্যাবধানেই পরাজয় সুইডেনের

সারাদেশে জরুরি সতর্ক বার্তা দিল পুলিশ সদর দপ্তর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, শেরপুর ইনসাইট : পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি ও তদবিরের নামে প্রতারণার ঘটনায় দেশবাসীকে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর।

এক সতর্কবার্তায় বলা হয়েছে, সম্প্রতি একটি প্রতারক চক্র সরকারি কর্মকর্তা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া আইডি থেকে অর্থ দাবি করছে এবং বিভিন্ন ধরনের সুপারিশ বা তদবিরের চেষ্টা করছে। এতে সাধারণ মানুষ যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি ক্ষুণ্ন হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তিও।

পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হলেও সেটি যে প্রকৃত অ্যাকাউন্ট—এমনটি ধরে নেওয়া ঠিক নয়। তাই এ ধরনের বার্তা বা অর্থ লেনদেনের অনুরোধে কোনোভাবেই সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কেউ এমন প্রতারণামূলক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ডিএমপির গোয়েন্দা বিভাগে দ্রুত জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ। একই সঙ্গে, এসব প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews